ভালুকায় নৌকার মনোনীত প্রার্থী এমপি ধনুকে গণ সংবর্ধনা
মোঃ আক্কাছ আলী, ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু পুনঃরায় নৌকামার্কা পাওয়ায় মঙ্গলবার বিকালে শতাধিক প্রাইভেট কার ও সহস্ত্রাধিক মোটর সাইকেল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে একটি বিশাল আনন্দ মিছিল করেন স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা।
বর্তমান এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় আসার পথে দলীয় নেতা কর্মীরা তাঁকে ভালুকার প্রবেশদ্বার জয়নাবাজার থেকে গ্রহণ করে ভালুকায় আসেন। পরে ভালুকা সরকারি কলেজ মাঠে গণ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে আনন্দ মিছিলে নেতৃত্বদেন এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি জমির উদ্দিন মাস্টার, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ওমর হায়াত খান নঈম, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক তালুকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুন,সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রাহিমা আফরোজ শেফালি,উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরে আলম সিদ্দিকী সপন, প্রকৌশলী মাসুদ পারভেজ, ও জসিম উদ্দিন সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































